ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে এলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ৩ কোটি টাকার ট্যাপেনটাডোল জব্দ সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু মন্ত্রী-প্রতিমন্ত্রী যত সুবিধা পাবেন আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

৩ ঘণ্টার চেষ্টায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৪,  4:05 PM

news image

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ছে শত শত বসত ঘরসহ নানা স্থাপনা। ৩ ঘণ্টার সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। এতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মীরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে সংশ্লিষ্টরা ব্যস্ত থাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মিদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। দুপুর ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তথ্য দিয়ে ওসি আরিফ হোসাইন বলেন, ‘স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে ফায়ার সার্ভিস কর্মিদের পাশাপাশি পুলিশও কাজ করছে।’ তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান আরিফ হোসাইন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম