ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

৩৫ লাখ টাকা বোনাস পেলেন টাইগ্রেসরা

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  4:57 PM

news image

ভারতের সঙ্গে সিরিজ ড্র করায় ও পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় জাতীয় দলের নারী ক্রিকেটারদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা পাচ্ছেন এই বোনাসের অর্থ। রোববার (২৩ জুলাই) টিম হোটেলে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে এসে এই ঘোষণা দেন বোর্ড সভাপতি। একইসঙ্গে নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবি বস। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১০৭ রানের অনাবদ্য এক ইনিংস খেলেছিলেন ফারজানা। ওয়ানডেতে দেশের কোনো নারী ক্রিকেটারের এটিই প্রথম সেঞ্চুরি। পাশাপাশি মারুফা আক্তারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন সিরিজজুড়ে দুর্দান্ত ফর্মে। যে কারণে তাদেরও আলাদাভাবে পুরস্কৃত করছে বোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম