ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

৩১ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি দিল রাবি

#

২৩ অক্টোবর, ২০২৩,  10:51 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২২ জন গবেষককে পিএইচডি ও ৯ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করেছে। রবিবার বিশ্ববিদ্যালয় ৫২৫তম সিন্ডিকেটে এসব ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।  উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়েছেন। তারা মেধা ও অভিজ্ঞতা দিয়ে জাতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন মো. মোস্তাফিজুর রহমান (উদ্ভিদবিজ্ঞান), তামান্না নাসরিন (প্রাণিবিদ্যা), মো. ফারুকুর রহমান ফয়সল (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ), জেসমিন আরা (ফিশারীজ বিভাগ), এস. এম. ফরিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ), মো. হাবিবুর রহমান, ফারজানা নাসরিন, মো. মাইন উদ্দীন আহম্মেদ, সঞ্জয় বল, মো. আ. কুদ্দুস, মো. জিয়াউর রহমান (ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ), মো. আশরাফুল আলম ও মো. সাজ্জাদ হোসেন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), শমরিতা আলম (অর্থনীতি বিভাগ), মো. নূর-এ-আলম সিদ্দিকী (এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনসন), আব্দুল মালেক (গণিত বিভাগ), নিশাত ফাতেমা (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট), মোসা. মৌসুমী আখতার (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ), কাজী শুসমিন আফসানা (নাট্যকলা বিভাগ), মোহা. আহমাদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সাদ্দাম হুসাইন (বাংলা বিভাগ)। এমফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন- মো. ফজলুল কবীর ভূইয়া (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ফারজানা খানম ক্যামেলিয়া (রসায়ন বিভাগ), ফারহানা আলম, মো. জহুরুল ইসলাম সরকার, গাজী মাহমুদ হাসান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মো. মামুনূর রশীদ সরকার (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সোহেল রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আল আমিন মোল্লা (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), মো. মনিরুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট)। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৬১তম সভার সুপারিশক্রমে সিন্ডিকেটে এ অনুমোদন দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম