ঢাকা ০৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

৩০ উপজেলায় হামের টিকা দেওয়া শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৬,  11:52 AM

news image

হামের বিশেষ টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। রবিবার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে এই কর্মসূচি শুরু হয়। যে ৩০ উপজেলায় চলছে হামের টিকাদান কর্মসূচি বরগুনার পৌরসভা-সদর, পাবনার পৌরসভা-সদর-ঈশ্বরদী-আটঘরিয়া-বেড়া, চাঁদপুরের পৌরসভা-সদর-হাইমচর, কক্সবাজারের মহেশখালী-রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা-সদর-শিবগঞ্জ-ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহের সদর-ত্রিশাল-তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ-বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যোশরের পৌরসভা-সদর, নাটোরের পৌরসভা-সদর, মুন্সীগঞ্জের পৌরসভা-সদর-লৌহজং-শ্রীনগর, মাদারীপুরের পৌরসভা-সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলসিটি, শরীয়তপুরের জাজিরা। গত শনিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া হাম নিয়ন্ত্রণে এ বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে। তিনি আরও জানান, মোট ১৮ জেলার ৩০ উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম