ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩,  3:02 AM

news image

আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অংশ নিচ্ছে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল। এসব রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৫১৩ জন। এর বাহিরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৮২ জন। সব মিলিয়ে এবার সারাদেশের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮৯৫ জন। ইতোমধ্যে এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামের বর্ণমালা ক্রমানুসারে ব্যালট পেপার ছাপানোও শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসি সূত্র জানায়, এবার নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। দলটি ২৬৫ প্রার্থী দিয়েছে। ২৬৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে আওয়ামী লীগ। এ ছাড়া তৃণমূল বিএনপি ১৩৩ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১২২ জন, বাংলাদেশ কংগ্রেস ৯৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৪ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৫৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ৪৫ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ২৯ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্ট ২৬ জন, গণফ্রন্ট ২১ জন, জাকের পার্টি ২১ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন, বিকল্প ধারা বাংলাদেশ ১০ জন, গণফোরাম ৯ জন, বাংলাদেশ জাতীয় পার্টি ৫ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ৫ জন, বাংলাদেশ মুসলিম লীগ ৪ জন এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর ৪ জন প্রার্থী ভোটে লড়াইয়ে রয়েছেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০ আসনের প্রার্থীর তালিকা আমরা প্রতীকসহ পেয়ে গেছি। এখন তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। ২৫ ডিসেম্বরের পর ব্যালট পেপার পর্যায়ক্রমে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।


৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

Nagad
প্রতীক

আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অংশ নিচ্ছে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল। এসব রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৫১৩ জন। এর বাহিরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৮২ জন। সব মিলিয়ে এবার সারাদেশের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৮৯৫ জন। ইতোমধ্যে এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামের বর্ণমালা ক্রমানুসারে ব্যালট পেপার ছাপানোও শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, এবার নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। দলটি ২৬৫ প্রার্থী দিয়েছে। ২৬৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে আওয়ামী লীগ।

এ ছাড়া তৃণমূল বিএনপি ১৩৩ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১২২ জন, বাংলাদেশ কংগ্রেস ৯৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৪ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৫৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ৪৫ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭ জন, কৃষক শ্রমিক জনতা লীগ ২৯ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্ট ২৬ জন, গণফ্রন্ট ২১ জন, জাকের পার্টি ২১ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬ জন, জাতীয় পার্টি (জেপি) ১৩ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন, বিকল্প ধারা বাংলাদেশ ১০ জন, গণফোরাম ৯ জন, বাংলাদেশ জাতীয় পার্টি ৫ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ৫ জন, বাংলাদেশ মুসলিম লীগ ৪ জন এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর ৪ জন প্রার্থী ভোটে লড়াইয়ে রয়েছেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০ আসনের প্রার্থীর তালিকা আমরা প্রতীকসহ পেয়ে গেছি। এখন তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। ২৫ ডিসেম্বরের পর ব্যালট পেপার পর্যায়ক্রমে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন দেখতে ক্লিক করুন


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম