ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

২ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪,  4:05 PM

news image

মাদারীপুর ও ঠাকুরগাঁও জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে পিরোজপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. সজিবকে মাদারীপুরে এবং শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনকে ঠাকুরগাঁওয়ে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম