ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আরও ৯২২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২২,  3:29 PM

news image

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২৫০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ১৬৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৫০ হাজার।  শুক্রবার (২১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৪৯১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৮ হাজার ৫২১ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৬৬ জনের এবং শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫৬ জনের।  ইতালিতে আক্রান্ত ৪০ হাজার ৫৬০ জন এবং মৃত্যু ৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৯ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। জাপানে মৃত ৭১ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৫৬ হাজার ৭৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫ হাজার ৯৬ জন এবং মৃত ৬৬ জন।  গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৯০ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২২৭ জন এবং ৪৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম