ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে গ্রিস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই, ২০২২,  6:59 PM

news image

অবৈধভাবে গ্রিসে বসবাস করা ১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা দিতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার (২২ জুলাই) রাজধানী এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গ্রিসের পার্লামেন্ট এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এর আগে শুক্রবার বিকালে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আমাদের অ্যাম্বাসেডর সাহেব জানালেন, গ্রিসের সঙ্গে আলাপ করে এসেছিলাম, গ্রিস রাজি হয়েছে; একটা অ্যাগ্রিমেন্ট সই হয়েছে যে, তারা আমাদের ১৫ থেকে ১৮ হাজার ইলিগ্যাল লোক আছেন, তাদের তারা রেগুলারাইজ করবে এবং প্রতিবছর ৪ থেকে ৫ হাজার লোক সেখানে নেবে।

এটা প্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশ, তারা এমন কিছুতে রাজি হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর।গ্রিসে বর্তমানে ৩০ হাজার বাংলাদেশি বসবাস করেন জানিয়ে রাষ্ট্রদূত জানান, এর মধ্যে ১২ হাজার আছেন বৈধ। বাকি ১৮ হাজার ‘আনডকুমেন্টেড’। তাদের মধ্যে ১৫ হাজার সমঝোতার অনুযায়ী বৈধতা পাবেন অবৈধরা কোন প্রক্রিয়ায় বৈধ হবেন, তাদের কীভাবে আবেদন করতে হবে এবং কারা এর আওতায় আসবেন, সেসব বিষয় এখন চূড়ান্ত করতে হবে বলে জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এ প্রক্রিয়ায় আমাদের মন্ত্রিসভার অনুমোদনও লাগবে। সেটা হয়ত আগামী সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ফেব্রুয়ারিতে সমঝোতা স্মারক সইয়ের পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল, সমঝোতা স্মারকের আওতায় প্রতিবছর ৪ হাজার নতুন কর্মীকে সেদেশে কাজ করার সুযোগ দেবে। তাদের ৫ বছরমেয়াদি অস্থায়ী ‘ওয়ার্ক পারমিট’ দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম