ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

১৫ বছর পর টেস্টে ফিরছে ‘রেস্ট ডে’

#

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২৪,  10:57 AM

news image

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। গলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৮ সেপ্টেম্বর। শুধু এই ম্যাচটিই হবে ছয় দিন পর্যন্ত। ম্যাচের চতুর্থ দিন রাখা হয়েছে রেস্ট ডে। কেননা সেদিন ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। টেস্ট ক্রিকেটে সবশেষ রেস্ট ডে দেখা গেছে ১৫ বছর আগে। ২০০৮ সালের ডিসেম্বরে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতেই। নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ২৯ ডিসেম্বর রেস্ট ডে রাখা হয়েছিল। এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটিও গলে খেলবে শ্রীলঙ্কা। যা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। উল্লেখ্য, গত শতাব্দীতে ছয় দিনের টেস্ট ম্যাচ দেখা গেছে নিয়মিতই। এর মধ্যে একটি দিন বিশ্রামের (রেস্ট ডে) জন্য রাখা হতো। যদিও এখন বেশ লম্বা সময় পর পর রেস্ট ডে দেখা যায় ক্রিকেটের কুলীন সংস্করণে। তবে এবারের অপেক্ষাটা বেশ দীর্ঘই বলা যায়। ১৫ বছর পর দেখা মিলছে ছয় দিনের টেস্ট ম্যাচের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম