ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  4:29 PM

news image

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিলে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায়’ খাদ্য উপদেষ্টা এ কথা জানান।  রমজান মাসে নিম্নআয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সেই বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন তিনি। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে, সেই বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন জেলা প্রশাসকরা। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এ জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম