ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৪ দলের সঙ্গে আ.লীগের মতবিনিময় সভা স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৪,  11:37 AM

news image

অনিবার্য কারণ দেখিয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভা স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ১৪ দলের নেতাদের। সভা স্থগিত করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ওবায়দুল কাদেরের। বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। এর আগে ১৫ জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের মতবিনিময় সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম