ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪ জেলায় নতুন পুলিশ সুপার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৪,  1:56 PM

news image

বাংলাদেশ পুলিশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। যেসব জেলায় নতুন এসপিদের বদল করা হয়েছে সেব জেলা হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম