ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

১৩ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  10:51 AM

news image

চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৭ কোটি মা‌র্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৬ টাকা ধ‌রে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা। সোমবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে। জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার। এ সময়ে সবচেয়ে বেশি ১৯ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর আগে, সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার, আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার, জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোট ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম