ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা: এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৫,  5:39 PM

news image

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১৮ জুন) এনবিআরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্কসহ রাজস্ব আয়ের প্রধান তিন উৎস থেকেই এ অর্থ সংগ্রহ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় করেছে। এটি সাময়িক হিসাব। ভ্যাটের রিটার্ন দাখিলের হিসাবের এই সংখ্যা আরও বাড়বে। লক্ষ্য অর্জনে শুধু জুন মাসেই সব মিলিয়ে ১ লাখ ৪২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। বর্তমান অর্থবছরের জন্য এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যা প্রাথমিক লক্ষ্যের তুলনায় কিছুটা কম। মূল লক্ষ্য ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর আরও জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন সব কাস্টমস, ভ্যাট ও আয়কর কার্যালয় খোলা থাকবে ২১ জুন ও ২৮ জুন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ওই দুই দিন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। মূলত রাজস্ব সংগ্রহের স্বার্থে ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের জন্য এই সিদ্ধান্ত এনবিআর।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম