ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

১০ মাসে দেশে ঢুকেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  4:19 PM

news image

গত বছ‌রের ডিসেম্বর থেকে চল‌তি বছরের অক্টোবর পর্যন্ত— মাত্র ১০ মাসে মিয়ানমার থেকে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বাংলা‌দে‌শে। বুধবার (১২ নভেম্বর) নিজেদের মা‌সিক প্রতি‌বেদ‌নে এই তথ্য জানিয়ে‌ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা— ইউএনএইচসিআর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সা‌লের ডিসেম্বর থেকে ২০২৫ সা‌লের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রো‌হিঙ্গাকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ গত এক মা‌সে নতুন ক‌রে আরও ২ হাজার ৯৮৯ জন‌ রোহিঙ্গাকে নিব‌ন্ধন করেছে ইউএনএইচসিআর। এছাড়া, এ বছ‌রের ৩১ অক্টোবর পর্যন্ত ইউএনএইচসিআর বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে।  ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যযুক্ত সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। ফলস্বরূপ, ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি প্রবাহ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক সনাক্তকরণ চলছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশই নারী এবং শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম