ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৫,  11:01 AM

news image

৩৭ বছর বয়সেও নিজেকে নতুন করে প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এক দশক পর তিনি আবারও নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হিসেবে। সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের মুকুট জেতেন ডি মারিয়া। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেন লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় স্বীকৃতি। এর আগে ২০১৪ সালে প্রথমবার এই ট্রফি হাতে তুলেছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। গতবার এই পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে রেকর্ডটা এখনও লিওনেল মেসির দখলে। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এই খেতাব জিতেছেন তিনি। চলতি বছরে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করে শিরোপা জেতান ডি মারিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম