ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

১০ বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ সেই প্লেনের নতুন করে অনুসন্ধান দাবি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৪,  4:50 PM

news image

২০১৪ সালের ৮ মার্চ ২৯৩ যাত্রী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের প্লেন এমএইচ ৩৭০ । মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় এটি। দীর্ঘ ১০ বছর পর প্লেনটির নতুন করে অনুসন্ধানের দাবি করেছেন যাত্রীদের স্বজনরা। যদিও ঘটনার পর দীর্ঘ ও ব্যয়বহুল উদ্ধার অভিযান চালিয়েও প্লেনটির কোনও হদিস পাওয়া যায়নি। রবিবার ওই প্লেনে থাকা যাত্রীদের প্রায় ৫০০ স্বজন ও সমর্থকেরা তাদের স্মরণ করতে কুয়ালালামপুরের কাছের একটি বিপণনকেন্দ্রে জড়ো হন। এই স্বজনদের কেউ কেউ আসেন চীন থেকে। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের পক্ষ থেকে ভারত মহাসাগরের দক্ষিণাংশে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকায় নিষ্ফল অনুসন্ধানের পর ২০১৭ সালের জানুয়ারি মাসে তল্লাশি স্থগিত করা হয়। এ সময় কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম