ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

১০ বছরেও কোন ভ্রাতা উত্তোলন করতে পারেনি বীর মুক্তিযোদ্ধা সফি উল্যাহ ভূঁঞা

#

২৬ মার্চ, ২০২৪,  9:42 PM

news image

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব সোনাপুরের মৃত বাদশা মিয়ার পুত্র সফি উল্যাহ ভূঁঞা বাংলাদেশ বিমানবাহিনীতে ১৫-০৮-১৯৬৩ তারিখে যোগদান করেন এবং ১৯৭১ সালে সক্রিয়ভাবে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। তিনি গত ২৭ অক্টোবর ২০১০ তারিখে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার এক স্ত্রী ও ২ মেয়ে ও ১ পুত্র সন্তান রেখে যান। এই বীর সন্তানের ইন্তেকালের ৩ বছর পর গত ২০ জুন ২০১৩ তারিখে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা গেজেটে সফি উল্যাহ ভূঁঞার নাম প্রকাশ করেন। যাহা বাংলাদেশ বিমানবাহিনীর প্রকাশিত গেজেট পৃষ্ঠা নং ৪৬৭৫, তারিখ-২০ জুন ২০১৩, বিমানবাহিনীর গেজেট নং: ১০৩২। কিন্তু উক্ত গেজেটে তার নাম, গ্রাম ও পোষ্ট অফিসের নাম ভুল প্রকাশ হয়। মুক্তিযোদ্ধা ভাতা চালু হওয়ার পর থেকে তিনি কোন ভাতা উত্তোলন করতে পারে নাই।

এই বীর মুক্তিযোদ্ধার নাম সফি উল্যাহ ভূঁঞার স্থলে শফি উদ্দিন ও গ্রাম পূর্ব সোনাপুর স্থলে সৈয়দপুর ও পোস্ট অফিস হরিপুর বাজর স্থলে কামালপুর লিপিবদ্ধ হওয়ায় মুক্তিযোদ্ধা হয়েও কোন ভ্রাতা উত্তোলন করতে পারেনি। ঐ গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা  মরহুম খোন্দকার মোজাম্মেল হকের ছোট ভাই নিজাম উদ্দিন খোন্দকার জানান, যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দের রহমান খোন্দকারকে পাকিস্তানী হানাদার বাহিনী জীবন্ত অবস্থায় অর্ধেক শরির মাটির গর্তে পুতে রেখে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পরে এই এলাকার পূর্ব সোনাপুরের নাম সৈয়দপুর নাম করনের জন্য আরেক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক, তার প্রকাশিত পত্রিকা সুগন্ধায় ও আজকের সূরে্যাদয় এ অনেক লেখা লিখি করেছেন।

এছাড়াও বর্তমান হরিপুর বাজার এর নাম ৭১ এর পূর্বে পাকিস্তান বাজার ছিল।মুক্তিযুদ্ধের সময়ের আরেক যোদ্ধা ও বর্তমান ছাগলনাইয়া উপজেলাআওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া জানান, এলাকায় আরেক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ৭১এ সম্মুখ যুদ্ধে শহীদ হন। তার নামানুসারে এই পাকিস্তান বাজারকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধার কামালপুর নাম করন করার চেষ্টা করছিলেন এবং স্বাধীনের পর কয়েকবছর কামালপুর নামেই এই এলাকা পরিচিতি ছিল। এ বিষয়ে ছাগলনাইয়া বাঁশপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, যুদ্ধের পরে পাকিস্তান বাজারকে বীরমুক্তিযোদ্ধা শহীদ কামালের নামে কামালপুর নাম করনের চেষ্টা করছিলেন এবং যুদ্ধের পর কয়েক বছর এলাকাটির নাম কামালপুর হিসেবে পরিচিতি ছিল। এদিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব সোনাপুরের বীর মুক্তিযোদ্ধার সফি উল্যাহ ভূঁঞার নাম ও পোস্ট অফিস ও গ্রামের নাম সংশোধনের জন্য ৯ নভেম্বর ২০২০ তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আবেদন করেন তার স্ত্রী রুবিয়া খাতুন। তার আবেদনের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক ১৮ জানুয়ারী ২০২১ তারিখের স্মারকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট এই বীর মুক্তিযোদ্ধার নাম ও ঠিকানা সংশোধনের বিষয়টি সরেজমিনে তদন্ত পুর্বক মতামত প্রতিবেদন প্রেরণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম