ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪

১০ পয়েন্ট খোয়াল জুভেন্টাস

#

স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০২৩,  4:29 PM

news image

ইতালিয়ান লিগ সিরি-আ’য় ১০ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের। এক লাফে পয়েন্ট টেবিলের দুই থেকে ৭ নম্বরে নেমে গেছে জায়ান্ট ক্লাবটি। হুট করে এত অবনমন বা হলোই কি করে! মূলত দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করার দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাদের এই শাস্তি দিয়েছে। এতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েছে তুরিনের ক্লাবটি।

গত জানুয়ারিতে ওই অপরাধে এফআইজিসি জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে এপ্রিলে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নতুন করে বিচারের আহ্বান জানায় দেশটির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড)। তার প্রেক্ষিতে এফআইজিসির আপিল বিভাগ সোমবার (২২ মে) নতুন রায় দিয়েছে। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে চলতি মৌসুমে ক্লাবটির ১০ পয়েন্ট কাটার সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জুভেন্টাস আশা করেছিল পুনর্বিবেচনাতে তাদের কোনো পয়েন্ট কাটা হবে না। কিন্তু সে আশা পূরণ হলো না। ৩৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে এসি মিলান। তাদের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে সাতে জুভেন্টাস। এর আগে অতীত ও বর্তমান মিলিয়ে জুভেন্টাসের ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এফআইজিসির আপিল আদালতকে স্পোর্টস গ্যারান্টি বোর্ড বলেছিলেন ক্লাবটির কয়েকজন কর্মকর্তার শাস্তি পুনর্বিবেচনা করতে। তবে নতুন রায়ে আপিল আদালত আগের শাস্তিই বহাল রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম