ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

১০০ টন চাল পোলিশ করতে পাঁচ টন চাল অপচয় করতে হয়

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২২,  3:47 PM

news image

সব চকচকে চালে পুষ্টি থাকে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ১০০ টন চাল পোলিশ করতে পাঁচ টন চাল অপচয় করতে হয়। এর পুরোটাই চালের অংশ। মনে রাখতে হবে, সব চকচকে চালে পুষ্টি থাকে না। তিনি বলেন, যে চাল খেয়ে জীবন ধারণ করতে হয় তাতে যদি পুষ্টি না থাকে তাহলে জনগণ অপুষ্টিতে ভুগবে। এক শেণির ব্যবসায়ীরা চাল ছেঁটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করেন। এ সময় ‘আমরা পোলিশ করা চাল খাব না’ এ আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে। তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতনতা বাড়ানোর কাজে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, তরুণরা আগামীর ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম