ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

#

০৯ জুন, ২০২২,  2:48 PM

news image

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে  কুমিল্লার হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ ইসলামি ফ্রন্ট  হোমনা শাখার  উদ্যোগে হোমনা প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেন এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এতে বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাত হোমনা উপজেলার সাধারন সম্পাদক মনিরুজ্জামান টিপুর সন্চালনায় উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুছ ছালাম ইসলামী ছাত্রসেনা কুমিল্লা উ.জেলার ইসলামী ছাত্রসেনার সভাপতি জাবের হোসাঈন জাবের, ইসলামী যুবসেনা হোমনা শাখার সভাপতি ইঞ্জি. মো. বাহাউদ্দিন আত্তাহেরী, ইসলামী ছাত্রসেনার হোমনা শাখার সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মাও.মাইনুদ্দিন মাইজভেন্ডারী, মো. সোহেল বাবু ও হাফজ নিজাম উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম