ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা ইরানে নতুন করে ইসরায়েলের হামলা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই- ডিএনসিসি প্রশাসক মশক নিধনে ডিএসসিসির বিজ্ঞ মেজিস্ট্রেট বিশেষ অভিযান পরিচালনা ৬ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দামে সুখবর আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

হোটেলে ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতি সোহানের

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  11:00 AM

news image

চট্টগ্রামের র‍্যাডিসন হোটেলে অবস্থান করছে এবারের বিপিএলের ৫ দল। ফলে হোটেলের লবিতে সবসময় লেগে থাকে উৎসবমুখর পরিবেশ। তবে এমন পরিবেশেও ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। জানা গেছে, একটি ছোট বিষয় নিয়ে এক ক্যারিবীয় ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। নিজ নিজ দলের খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিরা আগলে রাখে। তবে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। সোহানের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারের দ্বন্দ্বে জড়ানোর কারণ মূলত রুম নিয়ে। রংপুরের অধিনায়ক ভুল করে অন্য রুমে ঢুকে যান। তখন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সোহানের রুমে ঢুকে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে যায় বিষয়টি। যদিও পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা। এমন ঘটনার পর এক নিরাপত্তা গোয়েন্দা বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’ এ বিষয় নিয়ে রংপুর রাইডার্স প্রকাশ্যে কিছু আনেনি। বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্টরা বিষয়টির সত্যতা স্বীকার করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম