ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হিলি বন্দর দিয়ে বেড়েছে কাঁচামরিচ আমদানি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৫,  5:04 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ। আমদানি হওয়া কাঁচামরিচ ঢাকা, চিটাগাং, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। ভারতের মোকামে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ রুপিতে। এছাড়াও কেজি প্রতি ৩৭ টাকা আমদানি শুল্ক দিতে হচ্ছে। ফলে ভারত থেকে আমদানিকরা এসব কাঁচামরিচ হিলি বন্দরের পাইকারী বাজারে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছেন বন্দরে আসা পাইকাররা। শনিবার (২৩ আগস্ট) হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। কাঁচামরিচ আমদানিকারকরা বলছেন, দেশে চলমান বন্যার কারণে কৃষকের মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দেশে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এর ফলে বাজারে কাঁচামরিচের চাহিদা বেড়েছে। হিলি কাস্টমসের তথ্য মতে, গেল ৬ দিনে ভারতীয় ৭২টি ট্রাকে ৬১৮ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম