ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  6:18 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধরা হলেন-দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)। এ ঘটনায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম