ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

#

নিজস্ব প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪,  2:07 PM

news image

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। বর্তমানে কেজিপ্রতি সাউথ জাতের পেঁয়াজ ৯৯ টাকায় এবং ইন্দোর জাতের পেঁয়াজ ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত তিন দিন আগেও বিক্রি হয়েছে ১০৫ থেকে ১০৭ টাকা দরে। আমদানিকারকরা বলেন, শুল্ক প্রত্যাহারের পর ভারত থেকে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানির কারণে দাম কমতে শুরু করেছে। দাম কমাতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও করেন ক্রেতারা। সোমবার (১১ নভেম্বর) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বর্তমানে শুল্ক ছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে বন্দরের ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আমদানি করছেন। ফলে দাম অনেকটাই কমতে শুরু করেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমে যাবে। হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১০ নভেম্বর) ভারতীয় ২২ ট্রাকে ৬২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম