ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

হিরো আলমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  10:55 AM

news image

পাওনা টাকা না দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে হিরো আলমের বিরুদ্ধে। গত শুক্রবার গাজীপুরের শ্রীপুর থানায় হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুবেল মুন্সী নামের এক যুবক। জিডিতে রুবেল মুন্সী হিরো আলম ছাড়াও মো. লিমন এবং মো. শুভর নাম উল্লেখ করেছেন। শনিবার রাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, হিরো আলমের বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের পর সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হিরো আলমের অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন তিনি। এ বেতন তিনি না তুলে হিরো আলমের কাছে জমা রাখতেন। সাত মাসের বেতন মোট ৭০ হাজার টাকা জমা হয়। ধারের ২০ হাজার ও বেতনের টাকাসহ পাওনা মোট ৯০ হাজার টাকা চাওয়ার পর সময়ক্ষেপণ করেন হিরো আলম। গত বৃহস্পতিবার হিরো আলম তার বর্তমান কর্মস্থলের সামনে এসে তাকে জোর করে প্রাইভেটকারে তোলেন। এসময় হিরো আলম ও তার সঙ্গীরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জিমেইল ও ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তার জানমালের ক্ষতি করবেন বলেও হুমকি দেন হিরো আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম