ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

হায়দরাবাদের হেড কোচ ভেট্টরি

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২৩,  10:44 AM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ছিলেন ব্রায়ান লারা। এবার তাকে সরিয়ে ড্যানিয়েল ভেট্টরিকে দায়িত্ব দিল ফ্যাঞ্চাইজিটি। সানরাইজার্স হায়দরাবাদ টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, কিউই কিংবদন্তি ভেট্টরি তাদের হেড কোচের দায়িত্ব পালন করবেন। লারার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ভেট্টরিকে বেছে নিয়েছেন তারা। সাবেক কিউই স্পিনার এর আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৪-২০১৮ পর্যন্ত কোহলিদের কোচ ছিলেন তিনি। সর্বশেষ অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এর আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। গত মৌসুমে কিংবদন্তি ব্রায়ান লারাকে কোচের দায়িত্ব দিয়েছিল হায়দরাবাদ। টম মুডির জায়গায় দায়িত্ব পেয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম