ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

হাসপাতালে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৪,  11:03 AM

news image

নোয়াখালীতে হাসপাতালে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা নোয়াখালীর সদর হাসপাতাল সড়কের আদর নামে একটি হাসপাতালে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে হাসপাতালে থাকা রোগীরা আত্মরক্ষায় বের হয়ে যান। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- আদর ফার্মেসির কর্মচারী দুলাল (২৬), দিনমজুর আশিক (২৮) ও রাফেল (৩২)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীরা উদ্ধার তৎপরতা চালিয়েছে। তবে টাংক থেকে গ্যাস সরবরাহের কোনও ব্যবস্থা না থাকায় এবং ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। ১০তলা বিশিষ্ট ওই ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের মধ্যে সাতজনকে সদর হাসপাতালে নেওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও কয়েকজন সামান্য আহত হয়।  আদর হসপিটাল ফার্মেসির প্রেপাইটর আব্দুল কাদের বলেন, রাত ৯টার দিকে ভবনের নিচে বেজমেন্টে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যায় দিনমজুর আশিক ও রাফেল। তখন আমি ফার্মেসিতে ছিলাম না। পরিষ্কার করার সময় রাত সোয়া ৯টার দিকে আকস্মিক বিকট শব্দে পানির ট্যাংক বিস্ফোরণ হয়। এতে সেপটিক ট্যাংকের উপর থাকা ফার্মেসি দোকান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। ওই সময় দোকানে থাকা কর্মচারী দুলাল, দিনমজুর আশিক ও রাফেল দগ্ধ হয়ে গুরুতর আহত হন।    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, বহুতল ভবনের বেজমেন্টে থাকা সেপটিক ট্যাংক হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আদর ফার্মেসি লণ্ডভণ্ড হয়ে যায়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম