ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হামাসের কাছে থাকা আরও ৪ জিম্মির মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২৪,  4:38 PM

news image

 ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে।  নিহত চারজন হলেন ব্রিটিশ–ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) এবং আমিরাম কুপার (৮৫)।  ইমরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। তবে বিস্তারিত কিছু জানানি তিনি।  হামাস গত মাসে দাবি করেছিল, গাজা উপত্যকায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাভ পোপেলওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে। ওই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, হামাসের এমন দাবি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পরে আর কখনোই ব্রিটিশ–ইসরায়েলি নাদাভ পোপেলওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়নি। নাদাভসহ বাকি তিনজনকে গত বছরের ৭ অক্টোবর গাজার পাশের কিবুতজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস। ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে যুদ্ধ চলছে। গাজা এখন যেন ধ্বংস নগরীতে রূপ নিয়েছে। প্রাণ ঘেছে ৩৬ হাজারের বেশি মানুষের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম