ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

হাতিরঝিলের ব্যবসায়িক স্থাপনা উচ্ছেদের রায়ে আপিল বিভাগের স্থিতাবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২,  1:51 PM

news image

রাজধানীর হাতিরঝিলের ব্যবসায়িক স্থাপনাগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার ইমাম হাসান। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর আদালতের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার ইমাম হাসান। গত ১৯ জুন হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ সম্বলিত হাইকোর্টের বায় স্থগিত চেয়ে আবেদন শুনানির জন্য আপিল বিভাগের বেঞ্চে পাঠানো হয়। এর আগে গত ২৪ মে উল্লেখিত এলাকার বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা ও ৯ দফা সুপারিশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় হাইকোর্ট থেকে। ওই দিন হাইকোর্টের ওয়েবসাইটে বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরিত ৫৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। তারপরে এই রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে রাজধানী উন্নয়ন করপোরেশন (রাজউক)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম