ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  5:15 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রার্থী, নির্বাচনি এজেন্ট বা সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না।  এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আচরণ বিধিমালা ভঙ্গ না করে এবং ভোটারদের প্রভাবিত করার কোনো কার্যক্রম না চালায়, তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসারের। আইন লঙ্ঘন ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনি ক্যাম্প গড়ে তুলতে পারবে না। ভোট প্রচারের জন্য পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল থাকলে তা ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সরিয়ে ফেলতে হবে। ভোটকক্ষে ব্যালট বাক্স ব্যবস্থাপনাও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। জেলা পর্যায়ে ইতোমধ্যেই ভোটকেন্দ্র অনুযায়ী ব্যালট বাক্স পাঠানো হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি ব্যালট বাক্স এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত একটি ব্যালট বাক্স রাখা হবে। কোনো ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম