ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

হাড়কাঁপানো শীতে জবুথবু শ্রীমঙ্গল

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৪,  2:18 PM

news image

চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশায় আচ্ছন্ন চারদিক। গত দুদিন ধরে তাপমাত্রার পারদ নিম্নমুখী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডি‌গ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হয়, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান। তিনি বলেন, শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের ফলে শীত বেড়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শ্রীমঙ্গলে সকাল ৯টায় ৮ দশমিক ৯ ডি‌গ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল এই অঞ্চলে। তবে সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকায় এবং সূর্যের উষ্ণতা থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি রয়েছে। শীতের তীব্রতা বাড়ায় জেলার চা বাগান ও হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষরা পরেছেন বিপাকে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা জানান, ‘এ বছর ১০ হাজার কম্বল, দুই দফায় ২১ লাখ ও সাড়ে ২৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এগুলো বিতরণ শুরু হয়েছে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম