ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন ওসিকে প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:55 AM

news image

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ। এর আগে রবিবার বিকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদরাসা কর্তৃপক্ষ। একই দাবিতে মাদরাসার শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম