ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ ফের অপূর্ব-নীহার রসায়নে মুগ্ধ দর্শক, কোটির ঘরে ‘ভালো আছো তো’ পাঁচ জেলার মানুষ ট্রেনে কক্সবাজার যেতে পারবেন আজ থেকে

‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৬,  11:34 AM

news image

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।


রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এরশাদ উল্লাহ বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছাবে। ফলে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য এবং অপব্যবহারের সুযোগ থাকবে না।


তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে। একইসঙ্গে তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন, শাহীনুর আলম শাহীন।


এতে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সঠিক তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম