ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

হাটহাজারীতে দুই পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:50 PM

news image

চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে হাটহাজারী উপজেলার মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে আগামীকাল ৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর আওতায় ১৪৪ ধারা জারি করা হলো। এ সময়ে উল্লিখিত এলাকায় সব প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে এক পক্ষ হাটহাজারী মাদ্রাসার সামনে এবং অন্যপক্ষ হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এমন উত্তেজনায়ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে অবস্থান নিতে দেখা যায়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম