ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৪,  2:31 PM

news image

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান। তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব। তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে গেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিমপুত্র সোলায়মান সেলিম আটক এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম