ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাজারীবাগে ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু

#

ঢাবি প্রতিনিধি:

০৯ অক্টোবর, ২০২৩,  11:59 AM

news image

রাজধানীর হাজারীবাগে একটি বাসার ছাদ থেকে পড়ে মীর জাওয়াদ বিন জসিম (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২য় বর্ষের ছাত্র। রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, হাজারীবাগের স্বপ্নভাঙা আবাসিক এলাকার একটি বাড়ির ১০ম তলায় নিজেদের ফ্ল্যাটে থাকে পরিবারটি। বাবা-মায়ের একমাত্র সন্তান জাওয়াদ। তার বাবা মীর জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে জাওয়াদ বাড়িটির ছাদে যান। প্রায় তিনি প্রতিদিনই ছাদে গিয়ে বসে থাকতেন। গতরাতে ভবনের ছাদ থেকে পড়ে গেলে দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান জাওয়াদ। তিনি আরও জানান, ঘটনার পর ছাদসহ বাড়ির কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। সেখানে দেখা গেছে, ছাদে রেলিংয়ের বাইরেও ২-৩ ফিট ফাঁকা জায়গা রয়েছে। রেলিং পার হয়ে জাওয়াদ সেখানে গিয়ে বসে ছিলেন। জায়গা ছিল অন্ধকার। ৪-৫ মিনিট বসে থাকার পর সেখান থেকে নিচে পড়ে যান জাওয়াদ। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাজারীবাগ থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দাফন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম