ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হাওড়ায় বিষাক্ত মদ্যপানে ৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  3:10 PM

news image

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুসুড়িতে ছয়জনের রহস্যজনক মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে। মৃতদের পরিবারের অভিযোগ, বিষাক্ত মদ খাওয়ার কারণে প্রাণ গেছে ওই ছয়জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেকেই এখনো হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওড়ার পুলিশ সুপার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। এসপি প্রবীন ত্রিপাঠী ঘটনা প্রসঙ্গে বলেন, মঙ্গলবার সকালে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। জানা গেছে, মঙ্গলবার মদ পানের পর অসুস্থ হয়ে পড়েন অনেকে। অনেকেই বমি করতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। নিজের বড়িতেই মারা যান তারা। পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা মরদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এদিকে এরপর আরও বেশ কয়েকজন অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই এক মদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, সেখানে মদ খেয়েই অসুস্থ হন সবাই। এলাকায় রেল লাইনের ধারে দেশি মদের আরও দোকান রয়েছে বলে জানান স্থানীয়রা। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম