ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩,  10:39 AM

news image

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। প্রথমবারের এ ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো দেশটি। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জগতে অনন্য উচ্চতায় পৌঁছলো ইরান। কেননা, বর্তমানে ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের হাইপারসনিক অস্ত্রের প্রযুক্তি রয়েছে। দেশগুলো হলো- আমেরিকা, রাশিয়া ও চীন। তবে ভারত ও উত্তর কোরিয়ার কাছেও এ ধরনের প্রযুক্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রের নাম ফাত্তাহ-২। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এটি উন্মোচন করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নয়া অর্জন নিয়ে আয়োজিত সামরিক মেলা পরিদর্শনকালে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পর্দা উন্মোচন করেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী, আইআরজিসি’র এরোস্পেস ফোর্সের নতুন নতুন উদ্ভাবনী মেলা পরিদর্শনে যান। সেখানে তিনি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উন্মোচন করেন। ফাত্তাহ-২ হাইপারসনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা রয়েছে। ফাত্তাহ-২’কে এইচজিভি এবং এইচসিএম হাইপারসনিক অস্ত্রের বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আজ ইরানের তৈরি ‘গাজা’ ড্রোনও পরিদর্শন করেন। এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে। পরিদর্শনকালে তিনি “মেহরান” প্রতিরক্ষা ব্যবস্থা, “নাইন্থ-দেই” আপগ্রেড সিস্টেম এবং “শাহেদ-১৪৭” ড্রোনও উন্মোচন করেন। ‘আইডিয়া থেকে সকল ইরানি পণ্য পর্যন্ত’-শিরোনামে আয়োজিত প্রদর্শনী মেলায় আইআরজিসি এরোস্পেস ফোর্সের তরুণ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের নতুন এবং আপডেট করা অর্জনগুলো তুলে ধরা হয়েছে। সূত্র: আল জাজিরা, ইউরোনিউজ, প্রেসটিভি, ইরনা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম