ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা

#

২৩ নভেম্বর, ২০২৫,  6:34 PM

news image

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আজ সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে রোকেলা হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকস্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, বন্ধের সময়টাতে যতোটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হলসহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। এর আগে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ সময় আজ রোববার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম