ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

হবিগঞ্জে মুদি দোকানে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৪,  4:43 PM

news image

হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই এলাকার আরো কয়েকটি দোকান।  স্থানীয় ব্যবসায়ীরা জানান, সারাদিন ব্যবসার কাজ শেষে রাত সাড়ে ১০টায় সিনেমা হল রোডের এম.জে. এস স্টোরের স্বত্ত্বাধিকারী রিপন মিয়া দোকানের সার্টার বন্ধ করে বাসায় চলে যান। রাত সাড়ে ১১ টার দিকে দোকানের ভিতরে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাহির থেকে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী ব্যবসায়ীরা। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মূল্যবান জিসিনপত্র পুড়ে ছাই হয়ে যায়।  দোকানের স্বত্ত্বাধিকারী রিপন মিয়া বলেন, ‘আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের ভিতরে থাকা মালামাল পুড়ে গেছে।  এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম