ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীসহ দু’জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৪,  10:58 AM

news image

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ও লাখাই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীসহ দু’জনের মৃত্যু হয়েছে।  শুক্রবার পৃথক পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।  বিকাল ৩টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা যশকেশরী গ্রামের সেলিম মিয়ার ৪ বছর বয়সী শিশুকন্যা পার্শ্ববর্তী একটি স্কুলে খেলতে যায়। এসময় মাটিতে থাকা বিদ্যুতের আর্থিং তারের সাথে জড়িয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আজমিরীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন এদিকে, লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমসু মিয়া (৫৮) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার ভাদিকারা গ্রাম সংলগ্ন কালীটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জমসু মিয়া নামে ওই ধান ব্যবসায়ী স্থানীয় বুল্লাবাজার থেকে ধানের বোঝাই নৌকা নিয়ে গ্রামের বাড়ি নোয়াগাঁও গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে নৌকায় থাকা অবস্থায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পানিতে পরে যান তিনি। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।  হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম