ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৪,  11:57 AM

news image

হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। জানা যায়, দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে। এ বিষয়ে বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম