ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

হবিগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২২,  10:50 AM

news image

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে আগুনে পুড়ে মারা গেছেন ঘুমন্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার ভোরে শহরের ২নং পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ (৩২) জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন।

তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন। স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২নং পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে মেস করে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম