ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৬,  11:12 AM

news image

যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতের পাশে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।


পরে তারা পুলিশকে খবর দেন। রাত ১০টার দিকে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এর উৎস খুঁজতে গিয়ে নারী ও পুরুষের মরদেহ দুটি দেখতে পান।


ধানখেতের পাশে ছোট একটি খালের কাছে মরদেহ দুটি পড়ে ছিল। খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে মরদেহ দুটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম