ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হত্যার ২ দিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা: যুবদল সভাপতি

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৫,  3:40 PM

news image

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সোহাগ হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে একটি মহল বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এ ঘটনায় যারা হত্যায় সরাসরি জড়িত ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি। প্রকৃত জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে কেন জানি না। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা যুবদল বা দলের অন্য অঙ্গসংগঠনের সদস্য কি না তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যাদের নাম হত্যা মামলায় এসেছে শুধু তাদের বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি দায় এড়ানোর রাজনীতি করে না। সারা দেশে যাদের নিয়েই অভিযোগ এসেছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক পক্ষ দেশকে অস্থিতিশীল করতে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে।’ সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের আহ্বান জানান মোনায়েম মুন্না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম