ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  10:27 PM

news image

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নানা অপপ্রচারে কান না দিতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন একটি নির্দিষ্ট গোষ্ঠী জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতেই এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কোনো প্রকার গুরুত্ব না দেয়ার জন্য তিনি সবার প্রতি সবিনয় অনুরোধ জানান। দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।’ তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। পোস্টের শেষে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করে দেশবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম