ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

#

স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০২৫,  1:49 PM

news image

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ জুন) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন এই অজি অলরাউন্ডার। ২০১২ সালের আগস্টে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এরপর অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটিতে খেলে টি-টোয়েন্টি থেকেও অবসর নিতে পারেন অজি এই তারকা।  শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। ম্যাক্সওয়েল জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওয়ানডে ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি। নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমি তাকে (বেইলি) বলেছি, ‘‘আমার মনে হয় না আমি সেই (২০২৭) বিশ্বকাপে খেলতে পারবো। এখন সময় হয়েছে আমার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার, যেন তারা সেটি নিজের করে নিতে পারে।’’ আশা করি তারা যথেষ্ট সময় পাবে সেই ভূমিকাটা ধরে রাখার জন্য।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম