ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হজে ৪৯ তিউনিসিয়ানের মৃত্যু, ধর্মমন্ত্রী মন্ত্রীকে বরখাস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৪,  5:15 PM

news image

হজে সৌদি আরবের মক্কায় রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনায় দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন। হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। এরপরই তিনি ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেন। শুক্রবার (২১ জুন) প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে।  গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। এছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদেরকে খুঁজে বেরাচ্ছে পরিবার।  এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন। শুধু মিশর কিংবা তিউনিসিয়ার নয় এবারের হজে বিশ্বের অনেক দেশের হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর অন্যতম কারণ ছিল অসহনীয় তাপমাত্রা। এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করে। এ বছর পবিত্র নগরী মক্কায় প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করেন। গত শুক্রবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম