ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

হজযাত্রীদের সহায়তায় মক্কা-মদিনায় টোল ফ্রি নম্বর চালু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৫,  5:03 PM

news image

হজযাত্রী ও মুসল্লিদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। আজ বৃহস্পতিবার হারামাইন শরিফাইন নিউজের বরাতে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইবাদত ও ধর্মীয় রীতিনীতির বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দিতে এ নতুন টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে হজ ও ওমরাহ যাত্রীরা দুটি টোল-ফ্রি নম্বরে কল করে ইসলামি শিক্ষার আলোকে ইবাদত ও ধর্মীয় দিকনির্দেশনার বিষয়ে সহায়তা নিতে পারবেন। নম্বর দুটি হলো : ৮০০১২২২১০০, ৮০০১২২২৪০০। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগের বিষয়ে জানায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত প্রত্যেক ব্যক্তিকে নির্ভুল ধর্মীয় জ্ঞান প্রদান করা, যাতে তারা তাদের ইবাদত, হজ ও ওমরাহ যথাযথভাবে পালন করতে পারেন। বিশিষ্ট আলেম ও বিশেষজ্ঞরা এ হেল্পলাইনের মাধ্যমে বহু ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য ধর্মীয় পরামর্শ দেবেন। মিলিয়ন মিলিয়ন মুসল্লির আগমনের কারণে ধর্মীয় প্রেসিডেন্সি এ পবিত্র স্থানগুলোর আধ্যাত্মিক অভিজ্ঞতা আরও সহজ ও অর্থবহ করতে নিরবচ্ছিন্নভাবে সেবা উন্নত করে যাচ্ছে। হজযাত্রী ও দর্শনার্থীদের ধর্মীয় বিষয়াবলি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই সেবাটি ব্যবহারের আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম